মহাখালীতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ডিএমপির কঠোর অভিযান
অবৈধ পার্কিং ঠেকাতে মহাখালীতে ডিএমপির অভিযান
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (১৩ মে) বেলা ১১টা থেকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালসহ আশপাশের এলাকার সড়কে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে এই অভিযান শুরু করে ডিএমপি।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান এবং গুলশান ট্রাফিকের ডিসি মোহাম্মদ মাসুদ রানার নেতৃত্বে এই অভিযান শুরু হয়।
অভিযানে সড়কে অবৈধ পার্কিং করা অন্তত শতাধিক যানবাহনকে মামলার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কেআর/ইএ