দশ মিনিটেই ঝলমলে চুল
চুল দিনে দিনে তার উজ্জ্বলতা হারাচ্ছে? সময় আর সঠিক যত্নের অভাবে চুল যদিও অনুজ্জ্বল হয়ে পড়েও, চিন্তার কিছু নেই। কারণ, মাত্র দশ মিনিটেই আপনি ফিরে পেতে পারেন ঝলমলে আর উজ্জল চুল। তাই একটু কষ্ট করে মিনিট দশেক সময় বের করে ফেলুন আর ফিরে পান ঝলমলে উজ্জ্বল চুল। কীভাবে? চলুন, জেনে নিই-
১. ৫টি বড় আকারের কাঁচা আমলকী থেঁতো করে রস ছেঁকে নিন। এবার ৩টি লাল জবা থেঁতো করে নিন। এর সাথে আমলকীর রসটুকু মেশান। মিশ্রণটি পুরো চুলের গোড়াসহ পুরো চুলে লাগান। দশ মিনিট পর চুশ শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
২. মাল্টা এবং আনারসের রস বের করে ছেঁকে নিন। এবার দুটো রস একসাথে মিশিয়ে চুলে লাগান। দশ মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
৩. নারকেল মিহি করে বেটে নিন আধা কাপ। ২-৩ মাঝারি আকারের কাঁচা জলপাই থেঁতো করে মিশিয়ে দিন এর সাথে। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন দশ মিনিট। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
৪. চুলের উজ্জ্বলতা চট করে বাড়িয়ে তোলা সম্ভব হলেও চুলের ভঙ্গুরতা দূর করা একটি দীর্ঘমেয়াদি ব্যাপার। বেদানা ও আঙুরের রস একসাথে মিশিয়ে চুলে লাগান। এটি নিয়মিত ব্যবহার করুন। চুল উজ্জ্বল তো হবেই চুলের ভঙ্গুরতাও রোধ হবে। তবে দশ মিনিটের বেশি চুলে রাখবেন না।
৫. আধা কাপ ডাবের পানিতে এক চা চামচ গ্লিসারিন দিয়ে ভালো করে মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন দশ মিনিট। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
এইচএন/এমএস