চিকেন কাটলেট তৈরি করবেন যেভাবে
চিকেন কাটলেট খেতে ভালোবাসেন অনেকেই। শখের বশে বন্ধু-পরিজন নিয়ে হয়তো রেস্টুরেন্টে চলে যান চিকেন কাটলেট খেতে। তবে চাইলে ঘরে বসেই তৈরি করতে পারেন মজাদার চিকেন কাটলেট। প্রক্রিয়া খুব একটা কঠিণ নয়। রইলো রেসিপি-
উপকরণ : মুরগির কিমা- আধা কেজি, গোলমরিচ আধা- চা চামচ, পেঁয়াজ কুচি- ১ কাপ, রসুন বাটা- ১ চা চামচ, সয়া সস- ১ চা চামচ, মরিচকুচি- ৪/৫টি, লবণ- স্বাদ মতো, তেল- ১ টেবিল চামচ, ভাজার জন্য তেল, বিস্কুটের গুঁড়া আর ডিম- পরিমাণ মতো।
প্রণালি : কিমার সঙ্গে সব উপকরণ মিশিয়ে ভালো করে মাখিয়ে ট্রে তে আধা ইঞ্চি পুরু করে বিছিয়ে নিন। এরপর ফ্রিজে রাখুন ১০ মিনিট। এবার ছুরি দিয়ে কাটলেটের আকারে কেটে রাখুন। তারপর একটি পাতিলে পানি গরম করতে দিন। পানি গরম হয়ে গেলে কাটলেটগুলো ছেড়ে দিন। ৫ মিনিট সিদ্ধ করে নামিয়ে ফেলুন। সিদ্ধ চিকেন গুলো ঠান্ডা করে ডিমে ডুবিয়ে ব্রেডক্রামে মাখিয়ে তেলে ভেজে পরিবেশন করুন।
এইচএন/আরআইপি