সুরধ্বনি একাডেমির বসন্ত ও নবান্ন উৎসব

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৪ এপ্রিল ২০২৬
একই দিনে দুটি উৎসব অনুষ্ঠিত হয়, ছবি: সংগৃহীত

চাঁদপুরের ঐতিহ্যবাহী সংগীত প্রতিষ্ঠান সুরধ্বনি একাডেমির আয়োজনে একই দিনে দুটি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল শহরের সাংবাদিক ক্লাবের রেড রোজ হলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান দুটি সম্পন্ন হয়।

গান, নৃত্য, আবৃত্তি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বিকেল ৪টা থেকে প্রথমে বসন্ত উৎসব এবং সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় নবান্ন উৎসব।

সুরধ্বনি একাডেমির অধ্যক্ষ অনিতা নন্দীর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক কেএম মাসুদ ও প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।

festive

সুরধ্বনি একাডেমির অধ্যক্ষ অনিতা নন্দী বলেন, ‌‘প্রতি বছর আমরা ঋতুভিত্তিক কিছু অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এবার খুব অল্প সময়ের প্রস্তুতিতে অনুষ্ঠান দুটি সম্পন্ন করতে হয়েছে।’

সাংগঠনিক সম্পাদক রফিুজ্জামান রণি বলেন, ‘বৈশ্বিক সংকট ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সংক্ষিপ্ত পরিসরে উৎসব দুটি করতে হয়েছে। আশা করি এ সংকট দ্রুত কেটে যাবে। আবারও স্বাভাবিক হয়ে উঠবে পৃথিবী।’

সুরধ্বনি একাডেমির বিভিন্ন পর্যায়ের শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।