ইকরাম আকাশের কবিতা: প্রত্যুত্তর

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩ এএম, ২৫ মার্চ ২০২৬
লেখক ইকরাম আকাশ, ফাইল ছবি

আকুলতার প্রতীক্ষা যেন নির্ভীক মনোভাব
স্মরণে রাখা দীর্ঘশ্বাসগুলোতেই বসবাস,
কথিত লোকপ্রিয় মানুষ হয়ে উচ্ছ্বাসা কত -
বিস্তীর্ণ এই সমাজে আড়ালে তোমরা পরিত্যক্ত।

সহ্য ক্ষমতার পাল্লা ভারী করে দুনিয়াবি কামাও
পরকালের ইশারা না বুঝে ইহকালও হারাও !
অন্যের আকুলতায় নিজেকে সাধু বানাও
অবিচারের পাহাড় ডিঙ্গিয়ে নিজেদের ঢোল পেটাও !

সাধারণেরা ভুক্তভোগী খোদা দেখছেন সব-
ন্যায্যতার ভিত্তি খর্ব করে, করছো তোমরা উল্লাস জয়।
দীর্ঘশ্বাসের মর্ম বুঝবে না, বুঝবে যেদিন পুড়বে সব
কাল হাশরে জমা হিসেবে খোদাই দিবেন প্রত্যুত্তর।

জেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।