বই মেলায় আসছে ‘গল্পের হাট-২’
বাংলা সাহিত্যের জগতে বর্তমানে চলছে লেখকের খরা। বিশেষ করে ছোটগল্পের আঙ্গিনাটি দিন দিন হয়ে উঠছে মরুভূমির মতোই। অথচ সাহিত্যের বিশাল একটি ক্যানভাস বলা হয় ছোটগল্পকে। সেই ক্যানভাসকে রঙিন আর প্রাণবন্ত করে তোলার প্রয়াসে এবং নবীনদের সাহিত্যে উৎসাহ যোগাতে কাজ করে চলেছে দেশের জনপ্রিয় কমিউনিটি বেতার ‘রেডিও পদ্মা’।
রেডিও পদ্মা প্রতি মঙ্গলবার রাতে আয়োজন করে শ্রোতাদের লেখা ছোটগল্প নিয়ে ‘গল্পের হাট’ শিরোনামের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আসা গল্পগুলো থেকে বাছাই করা গল্প নিয়ে গতবছর একুশে বইমেলায় বাজারে আসে গল্প সংকলন ‘গল্পের হাট’।
প্রথম প্রকাশনার রেশ কাটতে না কাটতেই আবার এক ঝাকঁ নবীন লেখকের অসাধারণ সব গল্প নিয়ে রেডিও পদ্মার প্রোডাক্টশন সেল থেকে এবারের একুশের বই মেলায় আসছে ‘গল্পের হাট ২’ শিরোনামের বইটি। এতে থাকছে বাছাই করা ৫৪ জন লেখকের ৫৪টি মনকাড়া গল্প। বইটি আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলায় পাওয়া যাবে। ষোল ফর্মার এই ছোট গল্প সংকলনের দাম ১৮৫ টাকা (ছাড় দিয়ে) রাখা হয়েছে। বইমেলায় ছাড়াও রাজশাহীতে নিউ মার্কেট এবং সাহেব বাজারের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাবে বইটি। যারা রাজশাহীর বাইরে থেকে বইটি পেতে চান তারা (https://ww.facebook.com/golper.hat) এই আইডির ইনবক্সে আপনার ফোন নম্বর উল্লেখ করে বইয়ের অর্ডার দিতে পারেন। অথবা Duronto Tahmid (https://ww.facebook.com/duronto.tahmid) এর সাথে যোগাযোগ করতে পারেন।