কথাসাহিত্যিক বশীর আল হেলাল আর নেই

বাংলা একাডেমির সাবেক পরিচালক, কথাসাহিত্যিক ও গবেষক বশীর আল হেলাল আর নেই। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।

আজ বিকেল ৫টায় শ্রদ্ধা নিবেদনের জন্য বশীর আল হেলালের মরদেহ বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হবে। এখানে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে বশীর আল হেলালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।

শোকবার্তায় তিনি বলেন, বশীর আল হেলাল ছিলেম বাংলা একাডেমি পরিবারের একান্ত আপনজন। তাকে হারিয়ে আমরা শোকস্তব্ধ। বাংলা একাডেমি বশীর আল হেলালের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছি আন্তরিক সমবেদনা।

আল সাদী ভূঁইয়া/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।