শাবিপ্রবির ক্লাস-পরীক্ষা বন্ধ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ক্লাস কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাবিপ্রবির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টার ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ প্রেক্ষিতে ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ১২ জানুয়ারি দুপুর ২টা হতে ১৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-কার্যক্রম বন্ধ থাকবে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এ ইউনিটের ১৩ জানুয়ারি এবং বি ইউনিটের ১৪ জানুয়ারি সিলেট ও ঢাকা শহুরের বিভিন্ন উপকেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
এসএইচ জাহিদ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলো দুটি নতুন বাস
- ২ ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
- ৩ পবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন বিভাগের নতুন ডিন প্রফেসর ড. হাছান উদ্দীন
- ৪ ঢাকা পলিটেকনিকে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ
- ৫ বেরোবিতে গণইফতারে খাবার পাননি শতাধিক শিক্ষার্থী, ‘ভুয়া ভুয়া’ স্লোগান