চবি উপাচার্য
ভাষা আন্দোলনের লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, ভাষা আন্দোলনের মহান উদ্দেশ্য আমরা এখনো পুরোপুরি বাস্তবায়ন করতে পারিনি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বাস্তবতায় বাংলার প্রতি সমভাবে গুরুত্ব আরোপ করা জরুরি। দেশে ক্রমান্বয়ে ইংরেজি শিক্ষার প্রসার বাড়ছে। ইংরেজি শিক্ষার প্রসারকে নিন্দা জানাই না, তবে বাংলাকে অবহেলা করে নয়। আমাদের ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে বাংলা ভাষার ব্যবহার ও চর্চা আরও বিস্তৃত করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, বিদেশের প্রতিটি দূতাবাসে বাংলার কৃষ্টি ও সংস্কৃতির ব্র্যান্ডিং প্রয়োজন। পাশাপাশি স্ক্রিপ্টহীন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা সংরক্ষণেও সচেষ্ট হতে হবে।
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, অন্যান্য ভাষা শেখা আমাদের দক্ষতা। কিন্তু বাংলাকে ভুলে গিয়ে অন্য ভাষাকে প্রাধান্য দেওয়া হবে আমাদের দৈন্যতা।
বিজ্ঞান অনুষদের ডিন ও আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীনের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খানসহ অন্যান্য শিক্ষক ও ছাত্র প্রতিনিধিরা বক্তব্য দেন।
মো. মোস্তাফিজুর রহমান/এএইচ/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ভাষা আন্দোলনের লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি
- ২ জাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা ও কবিতা পাঠের আসর
- ৩ শাবিপ্রবিতে মাতৃভাষা দিবসের সভায় শিক্ষার্থী খরা, ব্যানারে ইংরেজি অক্ষর
- ৪ ভাষাশহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জবির শ্রদ্ধাঞ্জলি
- ৫ শিক্ষকের নিয়োগ বাতিলের দাবিতে ১৭ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন