শেকৃবি শিক্ষার্থী প্রদীপ বাঁচতে চায়
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এম.এস (উদ্ভিদ রোগতত্ত্ব) বিভাগে অধ্যয়নরত ৭১তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী প্রদীপ কুমার রায় (২৪) ক্রোনিক কিডনি রোগে (সিকেডি) আক্রান্ত। কিডনি পরিবর্তনের জন্য ১৫ লাখ টাকা প্রয়োজন।
আর্থিক কারণে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে তার দুটি কিডনিই অকেজো হয়ে পড়েছে। সে এখন মৃত্যু পথযাত্রী। সহযোগিতার জন্য হৃদয়বান মানুষদের এগিয়ে আসার অনুরোধ করেছে পরিবারটি।
প্রদীপের ছোটভাই প্রতাব রায় জাগো নিউজকে জানান, গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানায়। তারা পাঁচ ভাই-বোন (দুই ভাই ও তিন বোন)।
তিনি বলেন, ৯ সেপ্টেম্বর ভিসা পেলে ১০ -১১ সেপ্টেম্বরের মধ্যে তাকে ভারতে পাঠানো হবে। উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, যা আমাদের পরিবারের পক্ষে যোগান দেয়া সম্ভব নয়। এর আগে তাকে ঢাকা কিডনি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আমার ভাইয়ের জীবন বাঁচাতে আপনাদের সহযোগিতা কামনা করছি।

সাহায্য পাঠানোর ঠিকানা- প্রদীপ কুমার রায়, হিসাব নং-১৪৮১০৫১১৪২৭২, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, রিং রোড শাখা, ঢাকা।
এছাড়া, বিকাশ- প্রদীপ কুমার (পার্সোনাল)- ০১৭০১৭৩৩৪৬৬, বোন (পার্সোনাল)- ০১৭৮০৭৪৫৫৬৩, প্রতাব রায় (পার্সোনাল)- ০১৭৮৫২৭৮৬৫৬
এমআরএম/আরআইপি