শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষককে কাজ থেকে বিরত থাকার নির্দেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিভাগটির সহকারী অধ্যাপক মো. সানওয়ার সিরাজকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বিশেষ ক্ষমতাবলে এ সিদ্ধান্ত দিয়েছেন বলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ নিশ্চিত করেছেন।
রহিমা কানিজ বলেন, বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল অভিযোগটি আমলে নিয়ে তদন্ত কাজ শুরু করেছে। আজ এর প্রথম সভা ছিল। সানওয়ার সিরাজকে তদন্ত চলাকালীন সময়ে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার সুপারিশ করে তদন্ত কমিটি। উপাচার্য এ সুপারিশের অনুমোদন দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সরকার ও রাজনীতি বিভাগের ৪৩তম ব্যাচের এক ছাত্রী বিভাগের সভাপতি বরাবর সহকারী অধ্যাপক সানওয়ার সিরাজের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। যৌন হয়রানির ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ওই ছাত্রী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যারও চেষ্টা করেন বলে জানা যায়।
ফারুক হোসেন/এমএএস/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ভাষা আন্দোলনের লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি
- ২ জাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা ও কবিতা পাঠের আসর
- ৩ শাবিপ্রবিতে মাতৃভাষা দিবসের সভায় শিক্ষার্থী খরা, ব্যানারে ইংরেজি অক্ষর
- ৪ ভাষাশহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জবির শ্রদ্ধাঞ্জলি
- ৫ শিক্ষকের নিয়োগ বাতিলের দাবিতে ১৭ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন