বিদায়ের পর থেকেই পুলিশি নিরাপত্তায় ড. সোবহান
বিতর্কিত নিয়োগ দিয়ে পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ছাড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। মেয়াদ শেষের ২০ দিন পরেও পুলিশি নিরাপত্তায় রয়েছেন তিনি।
রাজশাহী মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিদায়ী উপাচার্যের বাসভবনে তিনজন কনস্টেবল ও তার সঙ্গে একজন সহকারী উপ-পরিদর্শক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।'
রাজশাহীর মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার একরামুল হক বলেন, ‘উপাচার্য স্যার নিজ থেকে নিরাপত্তা চাননি। পুলিশ স্বপ্রণোদিত হয়ে নিরাপত্তা জোরদার করেছে।'
নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপক বলেন, নিয়োগ না দিয়ে গেলে লাঞ্ছিত হওয়ার শঙ্কায় ছিলেন উপাচার্য। নিয়োগের দিনও মহানগর ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। সার্বিক অবস্থা বিবেচনায় নিরাপত্তা জোরদার করা হয়ে থাকতে পারে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা রিপোর্টে সাবেক উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদারের সুপারিশ করা হয়েছে।
সালমান শাকিল/এসএমএম/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ ভাষা আন্দোলনের লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি
- ২ জাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা ও কবিতা পাঠের আসর
- ৩ শাবিপ্রবিতে মাতৃভাষা দিবসের সভায় শিক্ষার্থী খরা, ব্যানারে ইংরেজি অক্ষর
- ৪ ভাষাশহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জবির শ্রদ্ধাঞ্জলি
- ৫ শিক্ষকের নিয়োগ বাতিলের দাবিতে ১৭ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন