ইসলামী বিশ্ববিদ্যালয়ের হল খুলেছে, ক্লাস শুরু ২ মে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ২ মে থেকে শুরু হবে। রোববার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করছেন।
তিনি জানান, ঈদের ছুটি শেষে শনিবার (২৯ মে) আবাসিক হল সমূহ খুলে দেওয়া হয়েছে। ২ মে (মঙ্গলবার) থেকে সব ধরনের ক্লাস-পরীক্ষা শুরু হবে
এর আগে ২৩ মার্চ থেকে ১ মে পর্যন্ত টানা ৪০ দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ ছিল। পরে ১৭ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি আবাসিক হলসমূহও বন্ধ ছিল।
রুমি নোমান/আরএইচ/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলো দুটি নতুন বাস
- ২ ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
- ৩ পবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন বিভাগের নতুন ডিন প্রফেসর ড. হাছান উদ্দীন
- ৪ ঢাকা পলিটেকনিকে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ
- ৫ বেরোবিতে গণইফতারে খাবার পাননি শতাধিক শিক্ষার্থী, ‘ভুয়া ভুয়া’ স্লোগান