ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবির গাছ কেটে পুলিশের ভবন নির্মাণের প্রতিবাদ অব্যাহত

প্রকাশিত: ০২:১২ পিএম, ০৫ এপ্রিল ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গাছ কেটে বিশ্ববিদ্যালয়ের জমিতে পুলিশের ২২ তলা আবাসিক ভবন নির্মাণের প্রতিবাদ অব্যাহত রয়েছে। গত কয়েকদিন ধরে নিয়মিত চলছে এ প্রতিবাদ কর্মসূচি। শিক্ষক-শিক্ষার্থীদের পর এবার এ ভবন নির্মাণের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির কমর্চারীরাও।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আনোয়ার পাশা সংলগ্ন বাবুপুরা পুলিশ ফাঁড়ির সামনে ঢাবি কারিগরি ও ৪র্থ শ্রেণি কমর্চারী ইউনিয়ন যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করা হয়।

এদিকে একই ইস্যুতে আগামী ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধ করবে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স ইউনিয়ন। এক বিবৃতিতে তারা এ ভবন নির্মাণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

আজকের মানববন্ধনে কারিগরি-কমর্চারী সমিতির সভাপতি মোজাম্মেল হক পুলিশকে আল্টিমেটাম দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় অনুমতী ব্যতীত কোনো কিছুই এখানে করতে দেয়া হবে না । এটি আমাদের সম্পদ । পুলিশবাহীনি যদি তাদের চিন্তার পরিবর্তন না করে তাহলে আমরা শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে তাদেরকে সরাতে বাধ্য হবো।

এমএইচ/এসকেডি/এবিএস