কিশোরগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. শফিকুল
কিশোরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
রোববার (৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শাহীনুর ইসলাম সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে চার বছরের জন্য কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, উপ-উপাচার্য হিসেবে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। বিধি অনুযায়ী তিনি উপ-উপাচার্য পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য পদত্যাগ করেন। এরপর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু করে সরকার। সবশেষ রোববার কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
এসকে রাসেল/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলো দুটি নতুন বাস
- ২ ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়
- ৩ পবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন বিভাগের নতুন ডিন প্রফেসর ড. হাছান উদ্দীন
- ৪ ঢাকা পলিটেকনিকে শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ
- ৫ বেরোবিতে গণইফতারে খাবার পাননি শতাধিক শিক্ষার্থী, ‘ভুয়া ভুয়া’ স্লোগান