ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ০৩:১২ এএম, ২২ জুন ২০১৬

গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের সকলের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। নিহতের মধ্যে একজন পিকআপ চালক এবং ২ জন মাছ ও তরকারি ব্যবসায়ী বলেও জানা গেছে।
 
শ্রীপুর মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বুধবার সকালে মাছ ও তরকারি বোঝাই একটি পিকআপ ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এসময় শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়।

এতে পিকআপের চালক এবং মাছ ও তরকারি ব্যবসায়ীসহ ৩ জন নিহত হন। এঘটনায় আহত হয়েছেন আরো দুই ব্যবসায়ী। পরে পুলিশ আহত ২ জনকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে পাঠায়। মরদেহগুলো মাওনা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
                    
আমিনুল ইসলাম/এফএ/এবিএস

আরও পড়ুন