যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা
সিরাজগঞ্জের কাজীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার যমুনার নদীর মেঘাই ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের এই অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, একটি চক্র অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছে; এমন এক গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পাওয়া যায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪(খ) ধারা ভঙ্গ করায় অভিযান চালিয়ে জড়িত ৫ জনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও ভবিষ্যতে এমন অপরাধ আর করবে না বলে মুচলেকা দেন তারা।
এসময় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কার্য সহকারী মাহবুব আলম, নৌ ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এম এ মালেক/এমআইএইচএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মোংলায় খাল পুনঃখনন উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
- ২ ইফতার আয়োজন বন্ধে পুলিশ পাঠানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
- ৩ বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জামায়াত প্রার্থী
- ৪ আলোচিত দাদি-নাতনি হত্যার ১২ ঘণ্টায়ও জানা যায়নি কারণ, আটক ২
- ৫ কৃষিঋণ মওকুফের সুফল পাবেন ১২ লাখ প্রান্তিক কৃষক: সমাজকল্যাণমন্ত্রী