মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ
কক্সবাজারের টেকনাফে বাড়ির উঠানে খেলার সময় মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে এক শিশু মাথায় গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন স্বজনরা। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।
রোববার (১১ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। গত চারদিন ধরে টেকনাফের হোয়াইক্যংয়ের ওপারে রাখাইন সীমান্তে ব্যাপক হারে গোলাগুলি ও বোমা বিস্ফোরণ হচ্ছে। সেখান থেকে ছোড়া গুলিতে তানজিনা আফরান নামে ওই শিশুর মাথায় গুলি লাগে।

আহত শিশু টেকনাফের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের মেয়ে। সে হোয়াইক্যং লম্বাবিলের হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
টেকনাফের ইউএনও মো. এনামুল হাফিজ নাদিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহাঙ্গীর আলম/এফএ/জেআইএম
টাইমলাইন
- ০৩:৫৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে হুজাইফার, নেওয়া হচ্ছে ঢাকায়
- ১০:১৫ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ টেকনাফে মাথায় গুলিবিদ্ধ আফনান আইসিইউতে সংকটাপন্ন অবস্থায়
- ১২:৩৮ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু আহত, স্থানীয়দের প্রতিবাদ
- ০৭:৫২ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ টেকনাফে গুলিবিদ্ধ আফরানকে চমেকে ভর্তি, অবস্থা আশঙ্কাজনক
- ০২:৪৯ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে নিয়ে চমেকের পথে অ্যাম্বুলেন্স
- ১২:০১ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ