টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে নিয়ে চমেকের পথে অ্যাম্বুলেন্স
কক্সবাজারের টেকনাফে বাড়ির উঠানে খেলার সময় মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত শিশুটি এখনো বেঁচে আছে। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন স্বজনরা। শিশুটির চাচা শওকত জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (১১ জানুয়ারি) সকালে উঠানে খেলার সময় শিশুটি মাথায় গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ শিশুর চাচা শওকত জানান, শিশুটিকে নিয়ে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছেন। অ্যাম্বুলেন্সটি চকরিয়া পার হয়েছে। শিশুটি এখনো বেঁচে আছে। আর এক-দেড় ঘণ্টার মধ্যে তারা হাসপাতালে পৌঁছাবেন।
চারদিন ধরে টেকনাফের হোয়াইক্যংয়ের ওপারে রাখাইন সীমান্তে ব্যাপক হারে গোলাগুলি ও বোমা বিস্ফোরণ হচ্ছে। সেখান থেকে ছোড়া গুলিতে তানজিনা আফরান নামে ওই শিশুর মাথায় গুলি লাগে।
শিশুটি টেকনাফের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের মেয়ে। সে হোয়াইক্যং লম্বাবিলের হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
জাহাঙ্গীর আলম/এফএ/জেআইএম
টাইমলাইন
- ০৩:৫৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২৬ খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে হুজাইফার, নেওয়া হচ্ছে ঢাকায়
- ১০:১৫ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ টেকনাফে মাথায় গুলিবিদ্ধ আফনান আইসিইউতে সংকটাপন্ন অবস্থায়
- ১২:৩৮ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু আহত, স্থানীয়দের প্রতিবাদ
- ০৭:৫২ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ টেকনাফে গুলিবিদ্ধ আফরানকে চমেকে ভর্তি, অবস্থা আশঙ্কাজনক
- ০২:৪৯ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে নিয়ে চমেকের পথে অ্যাম্বুলেন্স
- ১২:০১ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন