বাঁচানো গেলো না খাদে পড়া সেই পোষা হাতিটি
সিলেটে ডোবা থেকে আহত অবস্থায় উদ্ধার করা পোষা হাতিটি মারা গেছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে প্রাণীটি প্রাণ হারায়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার (১৮ জানুয়ারি) বেলা আড়াইটায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের প্রগতি ফিলিং স্টেশনের পাশের একটি ডোবা থেকে হাতিটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও সে ওঠে দাঁড়াতে পারেনি। এ অবস্থায় সোমবার দুপুরেই হাতিটি মারা যায়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ জাগো নিউজকে বলেন, প্রাণী সম্পদ অফিস অথবা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়ে হাতিটির ময়নাতদন্ত করা হবে। ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়েছে এবং তার মেরুদণ্ড ভেঙে গেছে।
আরও পড়ুন
সিলেটে খাদে পড়ে থাকা পোষা হাতি উদ্ধার
তিনি বলেন, ময়নাতদন্তের সঠিক মৃত্যুর কারণ পাওয়া গেলে হাতির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কারণ মালিক হাতিটির নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি।
রোববার (১৮ জানুয়ারি) বেলা ২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের শিববাড়ি এলাকায় রেললাইনের পাশের একটি ডোবা থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বনবিভাগ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় হাতিটি উদ্ধার করা হয়।
বন বিভাগের ধারণা, শনিবার রাতের কোনো এক সময়ে ট্রেনের ধাক্কায় হাতিটি খাদে পড়েছে। উদ্ধারের পর হাতিটি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
জানা গেছে, ব্যক্তিমালিকানাধীন হাতিটি একটি বিয়ের অনুষ্ঠানের জন্য মৌলভীবাজারের কুলাউড়া থেকে সিলেটে পাঠিয়েছিলেন মালিক। এসময় এ দুর্ঘটনা ঘটে।
আহমেদ জামিল/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ