ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আমরা বাঙালি-বাংলাদেশি এটাই আমাদের বড় পরিচয়: মিন্টু

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আমাদের ধর্ম ভিন্ন হলেও আমরা জাতিসত্তা এক। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি এটাই আমাদের বড় পরিচয়। ধর্মের কোনো ভেদাভেদ না করে সবাই এ দেশ বিনির্মাণে এক হয়ে কাজ করবো। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবো।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বীদের মহোৎসব অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কাজ করে এসেছে, আগামীতেও করে যাবে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান-সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলবো।

মিন্টু বলেন, ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক। কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিষ্টান-এটাই বড় পরিচয় নয়, আমাদের আসল পরিচয় আমরা সবাই মানুষ। ধর্ম ভিন্ন হলেও আমরা সবাই একে অন্যের বিপদ-আপদে সবসময়ই ছুটে যাই। মুসলিমদের অনুষ্ঠানে যেমন হিন্দু ধর্মাবলম্বীরা, আবার আপনাদের পূজাপার্বণে মুসলিমরা অংশ নেয়।

এসময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে। বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশ গড়তে আসন্ন নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ, দাগনভূঞা উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলু ও জেলা যুবদলের সদস্য সাখাওয়াত হোসেন মামুন খাঁন প্রমুখ।

আবদুল্লাহ আল-মামুন/কেএইচকে/এএসএম