ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনা-৬ আসনে বিজয়ী জামায়াতের প্রার্থী

জেলা প্রতিনিধি | খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ১১:৫০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

খুলনা–৪ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আ.স.ম জামশেদ খোন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, খুলনা-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ ১,৫০,৭২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী পেয়েছেন ১,২৪,৭১০ ভোট।

এআরএএন/জেএস