ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে হাটের খাজনা আদায় নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৯:১৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হওয়া খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর হাটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, জিলাল বিশ্বাস, শোভন বিশ্বাস, আব্দুর রহিম, জিন্নাহ ও সেলিম। আহতদের সবাই সোনাপুর গ্রামের বা‌সিন্দা।

প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানান, সোনাপুর হাটে খাজনা আদায়ের টাকা নিয়ে আব্দুর রহিমের সঙ্গে শোভন বিশ্বাসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি চরমে পৌঁছালে সোনাপুর পশ্চিমপাড়ার আব্দুর রহিম গ্রুপের সঙ্গে একই গ্রামের ইয়াসিন মাস্টারের ছেলে জিলাল বিশ্বাস ও গফুর বিশ্বাসের ছেলে শোভন বিশ্বাস গ্রুপের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৫ জন জখম হন। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রুবেলুর রহমান/কেএইচকে/জেআইএম