ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খুলনায় প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

জেলা প্রতিনিধি | খুলনা | প্রকাশিত: ০৪:৪১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

খুলনায় প্রকাশ্যে গুলি করে শেখ সোহেল (৪৫) নামের এক ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মহানগরীর খানজাহান আলী থানার আফিল গেট এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ জানায়, দুজন হেলমেট পরিহিত যুবক একটি নীল রঙের মোটরসাইকেলে করে এলাকায় কয়েকবার ঘোরাঘুরি করতে দেখা যায়। বেলা ৩টার দিকে ওই দুই ব্যক্তি আফিল গেট এলাকায় এসে সোহেল শেখকে মাথায় করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। এসময় ঘটনাস্থলে মারা যান সোহেল। গুলি করার পর দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসেন মাসুম, অপরাধীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে এবং মূল ঘটনা বের করতে তদন্ত চলছে।

আরিফুর রহমান/আরএইচ/এএসএম