নড়াইলে জামায়াত-শিবিরের তিন নেতা আটক
নড়াইলে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের তিন নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় পাঁচটি ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়।
আটকরা হলো- সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. ইজাজুল হক, হবখালী ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারি হেদায়েত হোসেন ও হবখালী ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. মুজিবুর রহমান।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, আটক আউড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইজাজুল হকের লস্করপুরের বাড়ি থেকে পাঁচটি ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। নাশকতার পরিকল্পনা করছিল এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
হাফিজুল নিলু/এসএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত