শীতলক্ষ্যায় উদ্ধার সেই প্রাডো মালিকের সন্ধান মিলেছে
গাজীপুরের কাপাসিয়া উপজেলার দস্যুনারায়ণপুর বাজারের পাশে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার বিলাসবহুল প্রাডো জিপটি রিনা বেগমের নামে রেজিস্ট্রেশন করা।
বিআরটিএর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ থেকে রিনা বেগম নামে এক নারীর নামে জিপটির রেজিস্ট্রেশন করা। তার বাবার নাম আবদুর রউফ। তবে শুক্রবার রিনার ঠিকানায় গিয়ে পুলিশ ওই নামের কাউকে পায়নি।
প্রাডো গাড়িটি ১৯৯৮ মডেলের। ২০০৬ সালের ১২ ডিসেম্বর ফিটনেসের মেয়াদ শেষ হয়। সবশেষ ১৯৯৯ সালের ১৩ জুলাইয়ের পর টেক্স টোকেনও আর করা হয়নি।
কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, গাড়িটি নিয়ে তদন্তকাজ চলছে। কারা কেন গাড়িটি ফেলে গেছে সে বিষয়ে তথ্য উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া মালিকের খোঁজ নেয়া হচ্ছে।
উল্লেখ্য, কাপাসিয়া উপজেলার দস্যুনারায়ণপুর বাজারের পাশে শীতলক্ষ্যা নদীতে বৃহস্পতিবার দুপুরে পানিতে একটি গাড়ি দেখতে পায় এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ নদী থেকে প্রাডো মডেলের বিলাসবহুল জিপটি (ঢাকা-মেট্রো-ঘ-১১-২০২৯) তুলে আনে। তবে গাড়ির ভিতরে কিছু পাওয়া যায়নি।
এআরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল
- ২ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- ৩ মাদক শুধু ব্যক্তিকে নয় সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়: সংস্কৃতি মন্ত্রী
- ৪ ‘পানিতে ডুবে কাঁচা ধান চোখের সামনে পচে যাচ্ছে, চিন্তায় ঘুম অয় না’
- ৫ মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি