সাংবাদিক শিমুলের প্রথম জানাজায় মানুষের ঢল
সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর মেয়র হালিমুল হক মীরুর গুলিতে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজারো মানুষের ঢল নামে। শনিবার বেলা পৌনে ১১টায় শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজের আগে বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, যুবলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামুন আলরাজি, থানার ওসি রেজাউল হক, সাবেক মেয়র নজরুল ইসলাম, সমকালের যুগ্ম বার্তা সম্পাদক তপন দাস, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল এ খোদা লিটন ও নিহতের ছোট ভাই আজাদ প্রমুখ।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। পরে শিমুলের মরদেহ তার নিজ গ্রামের বাড়ি মাদলা-কাকিলাবাড়িতে নেয়া হয়। বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে মাদলা-কাকিলাবাড়ি কবরস্থানে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিরাজগঞ্জ ও শাহজাদপুরের কর্মরত সাংবাদিকেরা।
অপরদিকে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতাল স্বতঃস্ফুর্তভাবেই পালিত হয়েছে। হরতাল চলাকালে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সাংবাদিকেরা। এ সময় তারা শাহজাদপুরের বিভিন্ন সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
প্রসঙ্গত, শাহজাদপুর পৌর মেয়রের ব্যক্তিগত শর্টগানের গুলিতে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার দুপুরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় তার মৃতু হয়।
ইউসুফ দেওয়ান রাজু/বিএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা