মীরুর রিমান্ডের সিদ্ধান্ত ১৩ ফেব্রুয়ারি
ফাইল ছবি
সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুর রিমান্ডের বিষয়ে সিদ্ধান্ত ১৩ ফেব্রুয়ারি জানা যাবে।
মঙ্গলবার দুপুর ২টায় শাহজাদপুরের আমলি আদালতের বিচারক হাসিবুল হক রিমান্ড আবেদনের শুনানি শেষে এ দিন ধার্য করেন।
এর আগে দুপুর ১২টার দিকে মীরুর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল ইলসাম।
শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল ইলসাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা