ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জের পূর্বাচলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৮ মে ২০১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপ-শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার সকাল থেকে বিকেলে পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিনের নেতৃত্বে পূর্বাচল উপ-শহরের ১ নং ও ১৪ নং সেক্টরের ভোলানাথপুর এলাকায় এ অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাজউক কর্মকর্তা আব্দুল আউয়াল, উজ্জল মল্লিকসহ আরও অনেকে।

ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন জানান, পূর্বাচল উপ-শহরের ৩০০ ফুট সড়কের আশপাশে নিলা মার্কেট, হাটবাজার, দোকানপাটসহ বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। কোনো প্রকার অনুমোতি ছাড়াই স্থানীয় প্রভাবশালীরা এসব অবৈধ স্থাপনা নির্মাণ করে রেখেছিল। বেশকয়েকবার নোটিস দেয়ার পরও তারা এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর অনুমোতিক্রমে পূর্বাচল উপ-শহরের ১ নং ও ১৩ নং সেক্টরের ভোলানাথপুর এলাকার ৩০০ ফুট সড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এ উচ্ছেদ অভিযান আগামীকালও অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন।

মীর আব্দুল আলীম/এএম/আরআইপি