ট্রাকের নিচে ঘুমন্ত অবস্থায় হেলপার নিহত
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের শহরের নিতাইগঞ্জে ট্রাকের চাপায় এক রিপন (৩৪) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। নিজ ট্রাকের চালকের অসাবধনতার কারণে হেলপার মারা গেছেন বলে এলাকাবাসী জানান।
শনিবার দুপুরে নিতাইগঞ্জে ট্রাকস্টান্ডে এ ঘটনা ঘটে। নিহত রোপন বগুড়া জেলার মহিষভাটা এলাকার বাসিন্দা মীর তালুকদারের ছেলে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার দাস বলেন, শহরের নিতাইগঞ্জের ট্রাক স্ট্যান্ডে একটি ট্রাক যার নং (ঢাকা মেট্রো-ঢ-১৪-১৫১৪) মালামাল লোড করার জন্য সিরিয়াল দিয়ে রেখে হেলপার রিপন দুপুরে ট্রাকের ওপরেই ঘুমাচ্ছিল।
পরে রোদের তাপের কারণে সে ট্রাকের নিচে বিশ্রাম নেয়। এ সময় ট্রাকে লেবাররা মালামাল লোড করতে থাকে। পরে ট্রাকটিতে মালামাল লোড হয়ে গেলে ট্রাকচালক ট্রাকটি সরাতে গেলে ট্রাকের চাপায় রিপন ঘটনাস্থলে মারা যায়। পরে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আমাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান: নুর
- ২ জামায়াতের নির্বাচনি প্রচারণায় বাধা, ভ্যানচালকের চোখে গুরুতর আঘাত
- ৩ বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ
- ৪ বিএনপির প্রার্থীকে ‘অযোগ্য’ বলায় হেনস্তার শিকার মওদুদপত্নী
- ৫ জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না: রিজভী