জোড়াখুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
জোড়াখুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শ্রী কানাইয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সিপিসি-২ র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে পঞ্চগড় জেলা শহরের করতোয়া ব্রিজ সংলগ্ন হানিফ এন্টারপ্রাইজ কাউন্টারের সামনে থেকে গ্রেফতার করে।
এ বিষয়ে সিপিসি-২ র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, তার ও স্কোয়াড কমান্ডার এএসপি শাহিনুর কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করে উক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
জাহেদুল ইসলাম/এফএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ২ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই
- ৩ নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার হাত ভেঙে দিয়েছে বখাটেরা
- ৪ রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম, কমেছে সবজির
- ৫ ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল