পাহাড়ে ধাক্কা লেগে উল্টে গেল বাস
রাঙ্গামাটিতে ‘দ্রুতি পরিবহন’ (চট্টমেট্রো-জ-০৪-১১৯) নামে একটি যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ সময় অন্তত ১৫ জন আহত হন।
নিহতের নাম তপনী বেগম (২৫)। বুধবার বেলা আড়াইটার দিকে রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মানিকছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে চালানোর কারণে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে সড়কের পাশের একটি পাহাড়ে ধাক্কা লেগে উল্টে যায়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ তাৎক্ষণিক দুর্ঘটনাস্থল গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।
আহতরা হলেন- রফিকুল ইসলাম (৪৫), তার স্ত্রী ও ৭ বছরের শিশুকন্যা, আবু মুছা (৫০), মোস্তফা কামাল (৩৪), মঙ্গল মিয়া (৫০), লালু চাকমা (৩৫), ধর মণি চাকমা (৪০), টিংকু চৌধুরী (২৮), প্রান্ত চৌধুরী (২৬), জামাল হোসেন (৩২), ফজলুল নাহার (৫০), কাদের (৩৫), মুজিবুর রহমান (৩০) ও হাফিজুর রহমান (৩৬)।
সুশীল প্রসাদ চাকমা/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত