ঝালকাঠিতে ডায়রিয়ার প্রকোপ, বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে দিনে গরম, রাতে শীত। এরমধ্যে আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি। এমন আবহাওয়ায় বৃদ্ধি পেয়েছে ডায়রিয়ার প্রকোপ। গত ৭ দিনে দেড় শতাধিক রোগী সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এরইমধ্যে রোববার সকালে গোলাম মোস্তফা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গোলাম মোস্তফা নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
স্বজনরা জানান, শনিবার বিকেলে গোলাম মোস্তফাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর ৩২ জন, ১৩ অক্টোবর ২৮ জন, ১৪ অক্টোবর ১১ জন, ১৫ অক্টোবর ২০ জন, ১৬ অক্টোবর ১৪ জন, ১৭ অক্টোবর ১৯ জন, ১৮ অক্টোবর ১৭ জন এবং সর্বশেষ ১৯ অক্টোবর রোববার সকাল ১০টা পর্যন্ত ১৮ জন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. গোলাম ফরহাদ জানান, মৌসুমি আবহাওয়া পরিবর্তনের ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। চিকিৎসক সঙ্কট সত্ত্বেও আমরা রোগীদের সঠিক চিকিৎসা দিয়ে যাচ্ছি।
আতিকুর রহমান/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ২ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই
- ৩ নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার হাত ভেঙে দিয়েছে বখাটেরা
- ৪ রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম, কমেছে সবজির
- ৫ ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল