বিএনপির অসভ্য আচরণ কেউ সমর্থন করে না : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপির অসভ্য আচরণ জঙ্গি, অস্ত্র ব্যবসায়ী আর মাদক চোরাচালানি ছাড়া বিশ্বের কেউ সমর্থন করে না।
বৃহস্পতিবার সকালে শেরপুরে নালিতাবাড়ীর যোগানিয়া ইউনিয়নের কাপাশিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এক সমাবেশে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
মতিয়া চৌধুরী বলেন, ওনারা বলেছেন পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। কই দুর্নীতির তো প্রমাণ হয়নি। এ দুর্নীতির অভিযোগ তুলছিল হিলারি ক্লিলটনের বন্ধু। এখন দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে। পদ্মা সেতু হবে, আমাদের প্রবৃদ্ধিও ডাবল ডিজিটের হবে।
দিনব্যাপী নালিতাবাড়ী উপজেলার ৮ ইউনিয়ন ও একটি পৌরসভার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদরাসার দ্বিতীয় শ্রেণির ১০ জন করে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন কৃষিমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, উপজেলা চেয়ারম্যান মোখলেসুর রহমান, পৌর মেয়র আবু বক্কর ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক প্রমুখ।
হাকিম বাবুল/এএম/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ