মাটির নিচে মিলল পাকিস্তান আমলের ৭৫৩ রাউন্ড গুলি
খাগড়াছড়িতে মাটির নিচে থেকে পাকিস্থান আমলের গুলি পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা পুলিশের অফিসার্স ক্লাবের পানির ট্যাঙ্কির জন্য মাটি খুঁড়তে গিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি পাওয়া যায়।
জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে জেলা পুলিশের অফিসার্স ক্লাবের পানির ট্যাঙ্কির নির্মাণ শ্রমিকরা মাটির খোঁড়ার সময় একটি বরই গাছের পাশে আনুমানিক এক হাত মাটির নিচে গুলির খোসা দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় থ্রি নট থ্রি রাইফেলের ৭৫৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

খাগড়াছড়ির সদর থানা পুলিশের ওসি মো. সাহাদাত হোসেন টিটো জাগো নিউজকে জানান, গুলির গায়ে ‘পিওএফ’ লেখা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ গুলো পাকিস্থান শাসনামলে কেউ হয়তো মাটির নিচে পুঁতে রেখেছিল।
মুজিবুর রহমান ভুইয়া/আরএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভৈরবে নিখোঁজের ৪ দিন পর রেললাইনের পাশে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ
- ২ কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড
- ৩ সুন্দরবনের বনদস্যুদের মুক্তিপণ দিয়ে ঘরে ফিরলেন ১৪ জেলে
- ৪ টিসিবির নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ, বাজিতপুরে গুদাম সিলগালা
- ৫ স্বামীকে কুপিয়ে জখমের অভিযোগ মহিলা দল নেত্রীর বিরুদ্ধে