বন্ধন ডিস্ট্রিবিউশনের ৬ কর্মীকে হয়রানির অভিযোগ
যশোরে বন্ধন ডিস্ট্রিবিউশনের বিরুদ্ধে ছয় কর্মীকে তিন মাসের বেতন না দিয়ে চাকরি থেকে অপসারণ ও হয়রানির অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির যশোর রিজিওনে কর্মরত ওই ছয় কর্মী শনিবার দুপুরে প্রেস ক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- বন্ধনের একজন কর্মী কামরুল ইসলাম। তিনি দাবি করেন, রংপুরের সিটি বাজার এলাকার বন্ধন ডিস্ট্রিবিউশন নামের একটি প্রতিষ্ঠানের যশোর রিজিওনে কর্মরত ছিলেন কামরুল ইসলামসহ আরও পাঁচজন। ছয়জন কর্মী সুনামের সঙ্গে প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু তিন মাস যাবত প্রতিষ্ঠানটি ছয়জনের পারিশ্রমিক বাবদ ২ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করেনি। উল্টো পারিশ্রমিক না দিয়ে টালবাহানা শুরু করেছে। পারিশ্রমিকের পাওনা টাকা চাইতে গেলে হুমকি ধামকি দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় রংপুরের সিটি বাজার কৈলাশ রঞ্জন রোড এলাকার লালু মিয়া মার্কেটের (দ্বিতীয় তলা) ঠিকানার বন্ধুন ডিস্ট্রিবিউশন নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির কথা জানতে পেরে বন্ধন ডিস্ট্রিবিউশনের সিও রবিউল ইসলাম ও খুলনা-গোপালগঞ্জের এইআরএম ম্যানেজার সফিক আহমেদ আমাদেরকে মোবাইল ফোনে হুমকি দিতে থাকে। জিডি তুলে নিতেও চাপ দেয়া হয়।
তারা বলছে, প্রশাসনের উচ্চপদে বড় বড় অফিসার রয়েছে, তাদের আত্মীয়। জিডি তুলে না নিলে অপহরণ ও হত্যা এবং মিথ্যা মামলা ফাঁসানোর হুমকি দেয়া হচ্ছে। এ ঘটনায় গত ৩১ মে কোতোয়ালি থানায় অভিযোগ দিতে গেলে আমাদের বের করে দেয়া হয়। অবিলম্বে রবিউল ও সফিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও পারিশ্রমিক পরিশোধের দাবি জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বন্ধন ডিস্ট্রিবিউশনের কর্মী যশোরের সাত্তার, নওয়াপাড়ার নুরুল, মহেশপুরের রানা, চৌগাছার রতন ও যশোরের ইমরান।
মিলন রহমান/এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ