ভাতিজার ছুরিকাঘাতে চাচি খুন
প্রতীকী ছবি
গোপালগঞ্জের কাশিয়ানীতে ভাসুরের ছেলের ছুরিকাঘাতে উম্মে হানিফা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফুকরা ইউনিয়নের গুঘালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত সজিব শেখ পলাতক রয়েছে। নিহত উম্মে হানিফা বেগম ওই গ্রামের রবিউল শেখের স্ত্রী।
কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত হানিফার বড় ভাসুর নান্নু শেখের ছেলে সজিব বাড়িতে একটি কুকুর পোষেন। এ নিয়ে প্রায়ই ভাতিজা সজিব ও চাচি হানিফার মধ্যে ঝগড়া হয়। রোববার ওই কুকুরে হানিফার রান্না করা খাবার খেয়ে ফেলে। এ নিয়ে সোমবার সকালে চাচির সঙ্গে সজিবের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সজিব উত্তেজিত হয়ে তার হাতে থাকা ছুরি চাচির পেটে ঢুকিয়ে দেন। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এস এম হুমায়ূন কবীর/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ধামরাইয়ে কাভার্ডভ্যান চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
- ২ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ৩ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৪ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৫ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত