মাটির দেয়াল চাপায় বৃদ্ধের মৃত্যু
বান্দরবানের লামা উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে বানু মিয়া (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি সাপমারা ঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত ওসমান গণির ছেলে।
এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে বানু মিয়া বড় ভাইয়ের বাড়িতে একটি মাটির ঘরে একা থাকতেন। প্রতিদিনের মতো রোববার দিবাগত রাতেও তিনি একাই ওই ঘরে ঘুমিয়ে পড়েন।
তারা আরও জানান, সোমবার ভোর ৪টার দিকে মষুলধারে বৃষ্টি শুরু হলে এক পর্যায়ে ঘরের ভেতরেও পানি ঢুকে পড়ে। এতে মাটির দেয়াল ভিজে ধসে পড়লে ঘটনাস্থলেই মারা যান বানু মিয়া।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপেল্লা রাজু নাহা জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তাস্তর করেছে।
সৈকত দাশ/এমএমজেড/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ