টেকনাফে মানবপাচারকারী আটক
প্রতীকী ছবি
কক্সবাজারের টেকনাফে জাহেদ হোসেন (৩০) নামে এক তাকিাভুক্ত মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লেঙ্গুরবিল এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার নাজির আলীর ছেলে।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, মঙ্গলবার সকালে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিংকনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি সমুদ্র পথে মালয়েশিয়ায় মানবপাচারের সঙ্গে জড়িত ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ তাকে আটক করতে সক্ষম হয় বলে জানিয়েছেন ওসি।
সায়ীদ আলমগীর/এসএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ডিপোতে থাকা ট্যাংকলরি থেকে তেল চুরি, ৫ জনকে জরিমানা
- ২ টাকা আত্মসাৎ করেছেন অফিস সহকারী, ৯২ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত
- ৩ কুমিল্লায় প্রথমবারের মতো বিনামূল্যে ‘হেপাটাইটিস বি’ পরীক্ষা
- ৪ চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধে হটলাইন চালু করা হবে: রুবেল
- ৫ ঢাকায় বিমানবন্দরে গ্রেফতার কুমিল্লার স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে