চাকা পাংচার হয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গাছ বোঝাই ট্রাকের চাকা পাংচার হয়ে সড়কের গাছের সাথে ধাক্কা লেগে চালকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক মালুম মিয়া (৩২) চুনারুঘাট উপজেলার মিরাশী ইউপির গোয়াসপুর গ্রামের বশর উদ্দিনের ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, ট্রাকচালক মালুম মিয়া চুনারুঘাট থেকে গাছ নিয়ে হবিগঞ্জ যাওয়ার পথে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের কলিমনগর নামক স্থানে ট্রাকের চাকা পাংচার হয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান।
শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কামরুজ্জামান আল রিয়াদ/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ২ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই
- ৩ নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার হাত ভেঙে দিয়েছে বখাটেরা
- ৪ রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম, কমেছে সবজির
- ৫ ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল