টঙ্গীতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত
গাজীপুরের টঙ্গীতে গণপিটুনিতে সাজ্জাদ হোসেন বাদল (১৮) নামে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। বাদল স্থানীয় আউচপাড়া রসুলবাগ এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে টঙ্গীর আউচপাড়ার মোক্তারবাড়ি রোড এলাকায় ছিনতাই করার সময় স্থানীয়রা বাদলকে ধরে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে তাকে মূমুর্ষ অবস্থায় প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উত্তরার রিজেন্ট হাসপাতালে নেয়া হলে রাত ৮টার দিকে সে মারা যায়। খবর পেয়ে টঙ্গী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মো. আমিনুল ইসলাম/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
- ২ ফেনীতে জামায়াত কর্মীর দোকান ভাঙচুর, কৃষক দল নেতাকে অব্যাহতি
- ৩ মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১৫
- ৪ বাবা ভোট না দেওয়ায় ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ পরাজিত বিএনপি প্রার্থীর
- ৫ বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫