আল জাজিরার বিরুদ্ধে সিংড়ায় বিক্ষোভ
আল জাজিরা টেলিভিশনে বাংলাদেশ বিরোধী প্রচারণার প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা এবং পৌর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আ. রউফ বাদশা, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আউয়াল, ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, সিংড়া জি এ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আল জাজিরা টেলিভিশন বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করছে, যা বাংলাদেশকে নিয়ে একটি গভীর ষড়যন্ত্র। বাংলার মানুষ এ ষড়যন্ত্র প্রতিহত করবে।
এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ২ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই
- ৩ নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার হাত ভেঙে দিয়েছে বখাটেরা
- ৪ রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম, কমেছে সবজির
- ৫ ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল