পিরোজপুরে ১১০০ পিস ইয়াবাসহ আটক ১
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ১০০ পিস ইয়াবাসহ মো. নূহু হাওলাদার (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। রোববার রাতে ভান্ডারিয়া উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। নূহু হাওলাদার ভান্ডারিয়া উপজেলা সদরের নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে।
ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে ভান্ডারিয়া উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন বাজার রোডের মো. কাদের জোমাদ্দার হাফেজিয়া মাদরাসার সামনে থেকে নূহুকে আটক করে। এ সময় তার শরীরে তল্লাশি চালিয়ে ১ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
হাসান মামুন/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ২ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই
- ৩ নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার হাত ভেঙে দিয়েছে বখাটেরা
- ৪ রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম, কমেছে সবজির
- ৫ ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল