বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
পিরোজপুরের কাউখালী উপজেলার জয়কুল কমিউনিটি ক্লিনিকের পাশের মুক্তিযোদ্ধা সড়কের উপর নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও বঙ্গবন্ধুর সহচর বীর মুক্তিযোদ্ধা এবিএম শাহজাহানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কাউখালী-বরিশাল মহাসড়কে জয়কুল বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য রাখেন কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এবিএম শাহজাহান, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, বাবুল তালুকদার, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু কর্তৃক ফলক উন্মোচিত এই ভাস্কর্যটি গত বুধবার (১৮ নভেম্বর) রাতে ভাঙচুর করে দুর্বৃত্তরা।
হাসান মামুন/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ২ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই
- ৩ নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার হাত ভেঙে দিয়েছে বখাটেরা
- ৪ রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম, কমেছে সবজির
- ৫ ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল