ইছামতি নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সাতক্ষীরার হাড়দ্দহ সীমান্তের ইছামতী নদীর তীর থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ মার্চ) সকালে এ লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, রোববার সকালে ইছামতি নদীর বাংলাদেশ পাড়ে বাঁধরক্ষা ব্লকের ওপর ভেসে আসা এক ব্যক্তির লাশ দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ ও নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে নদী থেকে লাশ উদ্ধার করা হয়। তবে তিনি কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। স্থানীয়রা কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এসএমএম/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ২ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই
- ৩ নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার হাত ভেঙে দিয়েছে বখাটেরা
- ৪ রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম, কমেছে সবজির
- ৫ ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল