মসজিদে যুবকের আত্মহত্যা
প্রতীকী ছবি
সাতক্ষীরার তালায় মসজিদে সিলিং ফ্যানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক।
রোববার (২৮ মার্চ) সন্ধ্যায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম আব্দুল জলিল মোড়ল (৪০)। তিনি তালা সদর ইউনিয়নের আলাদিপুর গ্রামের হারুন আর রশিদ মোড়লের ছেলে। পেশায় ভ্যানচালক তিনি।
এলাকাবাসী জানায়, জাতপুর-আলাদিপুর বাজার মসজিদের দ্বিতীয় তলায় মাগরিবের নামাজ পড়তে গিয়ে মুসল্লিরা সিলিং ফ্যানে আব্দুল জলিলের মরদেহ ঝুলতে দেখে।
সোমবার (২৯ মার্চ) সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ২ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই
- ৩ নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার হাত ভেঙে দিয়েছে বখাটেরা
- ৪ রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম, কমেছে সবজির
- ৫ ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল