আড়ানীতে নজরুল ইসলামের মনোনয়ন বহাল
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনে আপিলের মাধ্যমে বিএনপির বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম মেয়র পদে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। মনোনয়নপত্র বাতিলের পর প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন তিনি। পরে সোমবার বিকেলে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার।
জেলা নির্বাচনী আপিল বোর্ডের প্রধান ও রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী জানান, শুনানি শেষে নজরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে আড়ানী পৌরসভার বর্তমান মেয়র এবং পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলামের হলফনামায় স্বাক্ষর না থাকায় মেয়র পদে প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন বাঘা উপজেলা রিটার্নিং অফিসার হামিদুল ইসলাম।
এ ঘটনায় নজরুল ইসলাম ওইদিনই জেলা নির্বাচন আপিল বোর্ডের প্রধান ও জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর কাছে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেন। সোমবার দুপুরে আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় মেয়র পদে তার প্রার্থিতা বৈধতা পায়।
শাহরিয়ার অনতু/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যশোরে মার্চে হামের ১০ রোগী শনাক্ত, সতর্ক স্বাস্থ্য বিভাগ
- ২ বিয়ে থেকে ফেরার পথে বাস-মাইক্রো সংঘর্ষ, যাত্রীদের মারামারিতে আহত ৫
- ৩ হামে মারা গেলো পাঁচশিশু, উদ্বিগ্ন অভিভাবকেরা
- ৪ ফরিদপুরে মজুত থাকতেও তেল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা
- ৫ বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ