গোপালগঞ্জে দুই ছেলেকে হত্যাকারী মায়ের ফাঁসির দাবি
গোপালগঞ্জের ভোজেরগাতি গ্রামে দুই শিশু সন্তান হত্যাকারী মা কুলসুম বেগম এবং তার প্রেমিক রানার ফাাঁসির দাবিতে মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার বেলা সাড়ে ১১টায় নিহত দুই শিশুর পিতা ইফসুফ সরদারের নেতৃত্বে স্থানীয় প্রেস ক্লাবের সামনে হত্যাকরীদের ফাঁসির দাবিতে এ মানববন্ধন করে এলাকাবাসী। পরে হত্যাকারীদের ফাঁসির দাবিতে জেলা শহরে মিছিল করে তারা।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর রাতে সদর উপজেলার ভোজেরগাতি গ্রামে রায়হান সরদার (১০) ও রইজ সরদার (৪) নামে দুই শিশু সহোদরকে প্রেমিক রানার কথামতো শ্বাসরোধ করে হত্যা করে শিশুদের মা কুলসুম বেগম।
পুলিশ ঘাতক কুলসুম বেগমকে গ্রেফতার করেছে এবং এ হত্যার কথা স্বীকার করে তিনি আদালতে স্বীকারোক্তিও দিয়েছেন।
পুলিশ তার প্রেমিক রানাকেও গ্রেফতার করে দুই দিনের রিমান্ডে নিয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা।
এস এম হুমায়ূন কবীর/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ২ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই
- ৩ নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার হাত ভেঙে দিয়েছে বখাটেরা
- ৪ রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম, কমেছে সবজির
- ৫ ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল