টুঙ্গিপাড়ায় আহম্মদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ আহম্মদ হোসেন মীর্জা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে জেলা নির্বাচন অফিসার ও টুঙ্গিপাড়া পৌরসভার রিটার্নিং অফিসার ওহিদুজ্জামান মুন্সি এ পৌরসভায় মেয়র পদে আর কোনাে প্রার্থী না থাকায় শেখ আহম্মদ হোসেন মীর্জাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।
এ পৌরসভায় মেয়র পদে তিনি এবং স্বতন্ত্র প্রার্থী ফোরকান বিশ্বাস মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাইতে কাগজপত্রে গরমিল থাকায় ফোরকান বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। স্বতন্ত্র প্রার্থী ফোরকান বিশ্বাস মনোনয়নপত্র বহাল রাখতে আপিল করেননি।
এস এম হুমায়ূন কবীর/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছাত্রদল নেতার
- ২ যুদ্ধের প্রভাবে এই মুহূর্তে কোনো দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই
- ৩ নাটোরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার হাত ভেঙে দিয়েছে বখাটেরা
- ৪ রংপুরে বেড়েছে ডিম-মুরগির দাম, কমেছে সবজির
- ৫ ফ্যামিলি কার্ড সবাই পাবেন, শুধু সময়ের ব্যাপার: মির্জা ফখরুল