বি. বাড়িয়ায় কটূক্তিমূলক পোস্ট শেয়ার করায় যুবক আটক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নিয়ে কটুক্তিমূলক পোস্ট শেয়ার করায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাজী তৌহিদ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ইসলামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক তৌহিদ ইসলামপুর গ্রামের কাজী জজ মিয়ার ছেলে।
বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তফা কামাল পাশা আটকের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তৌহিদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নিয়ে আরেকজনের কটূক্তিমূলক একটি পোস্ট শেয়ার করেন। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে ইসলামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তৌহিদকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, তৌহিদকে আটকের পর তিনি ওই পোস্টটি তার ফেসবুক পেজ থেকে মুছে ফেলেছেন। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো থানায় আটক রাখা হয়েছে।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু, আহত ৪
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ৩ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৫ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে